গোয়াইনঘাটে তোয়াকুল ইউনিয়নে বিএনপি ও জমিয়ত জোটের মহিলা সমাবেশ ও দোয়া মাহফিল
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ AM

গোয়াইনঘাটে তোয়াকুল ইউনিয়নে বিএনপি ও জমিয়ত জোটের মহিলা সমাবেশ ও দোয়া মাহফিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ১০:১৫:২৮ PM

গোয়াইনঘাটে তোয়াকুল ইউনিয়নে বিএনপি ও জমিয়ত জোটের  মহিলা সমাবেশ ও দোয়া মাহফিল

ছবি:সংগৃহীত


গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন এবং জমিয়ত জোটের উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলা ফুলঝুড়ীর মালিক নজরুল ইসলামের বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

তোয়াকুল ইউনিয়ন মহিলা দলের সহ-সভানেত্রী রেহেনা বেগমের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মরতুজ আলী মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী বেগম শামা হক চৌধুরী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামস উদ্দিন আল আজাদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম মুমিন, যুবনেতা ইসলাম উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আব্দুর রব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন, সাইদুর রহমান, যুবনেতা আব্দুল মান্নান, জামিল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে তোয়াকুল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং জমিয়ত জোটের নারী নেত্রীবৃন্দসহ উপজেলা ছাত্রদলের নারী নেত্রীরাও উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ: