ভারতের কয়লা গুহায় প্রা*ণ গেল তাহিরপুরের যুবকের
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ PM

ভারতের কয়লা গুহায় প্রা*ণ গেল তাহিরপুরের যুবকের

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ০১:২৯:৩৬ PM

ভারতের কয়লা গুহায় প্রা*ণ গেল তাহিরপুরের যুবকের


অবৈধভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের কয়লা গুহায় গিয়ে পাথরচাপায় সুনামগঞ্জের তাহিরপুরের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ভারতের মেঘালয় পাহাড়ের কয়লার গুহার ভেতরে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম মুজিবুর রহমান (৪০)। তিনি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তের লালঘাট এলাকা দিয়ে মুজিবুর রহমানসহ কয়েকজন চোরাই পথে ভারতে প্রবেশ করেন। সেখানে কয়লা গুহায় ভেতরে গিয়ে কয়লা উত্তোলনের সময় উপর থেকে পাথর মাথার পড়লে মুজিবুরের মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সাথে থাকা লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে কৌশলে ভারত সীমান্ত অতিক্রম করে বিকেলে বাংলাদেশে নিহতের বাড়িতে নিয়ে আসেন।

খবর পেয়ে তাহিরপুর থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
সমাজসেবা কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক
সিলেটে সন্দেহজনক হা'মে আরেক মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন স্থানে পাঁচ দিন বৃষ্টির আভাস
সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
নারীদের স্বস্তি ও আস্থা বাড়াবে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’: সিসিক প্রশাসক