সিলেটের অনেক এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ PM

সিলেটের অনেক এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ০১:২০:১৯ PM

সিলেটের অনেক এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

প্রতীকী ছবি


ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছপালার ডাল কাটার জন্য আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের চালিবন্দর, কাস্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোড ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 একই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্রি, হর্কাস মার্কেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড, বুরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোওয়াগাঁও, সাদাটিকর, মিররচক, মুক্তিরচক মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে জানিয়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

জৈন্তা বার্তা/আরআর