শ্রীমঙ্গল কাঁপছে সর্বনিম্ন তাপমাত্রায়
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ AM

শ্রীমঙ্গল কাঁপছে সর্বনিম্ন তাপমাত্রায়

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ১২:৫১:০১ PM

শ্রীমঙ্গল কাঁপছে সর্বনিম্ন তাপমাত্রায়


গত কয়েকদিন ধরে খুব শীত জেঁকে বসছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৬টায় এই উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত কয়েকদিন ধরে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রিতে ওঠানামা করছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ থাকায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হয়।

এদিকে, সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ