বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৩:৩০:৫৭ অপরাহ্ন

বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’

সংগৃহীত


বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’ খ্যাত হলিউড অভিনেতা টম হল্যান্ড। তার সন্তানের মা হতে যাচ্ছেন অভিনেতার বান্ধবী জেন্ডায়া। এ গুঞ্জনে সরগরম হলিউড।

তবে গুঞ্জনটি খবর হিসেবে কোনো সংবাদমাধ্যমে জায়গা পায়নি। একটি প্যারোড়ি পেজ থেকে ছড়িয়ে। তাছাড়া এ নিয়ে মুখ খুলছেন না টম-জেন্ডায়া। তাই সহসা সত্যতা মিলছে না।এদিকে টমের মা একবার কথা বলেছিলেন ছেলেকে নিয়ে ছড়ানো গুঞ্জনে। তিনি বলেছিলেন, এমন কথা শোনা গেলে যেন সংবাদমাধ্যম তা খতিয়ে দেখে।

যদিও টম-জেন্ডায়ার সম্পর্কের গুঞ্জন অনেক দিনের। আজকাল জেন্ডায়ার পোশাক আশাকেও পরিবর্তন চোখে পড়ার মতো। নিজের মাপের চেয়ে বড় ঢিলাঢালা পোশাক পরতে দেখা যাচ্ছে তাকে। অন্তঃসত্ত্বা হলে এরকম পোশাক পরেন নারীরা। তাছাড়া বিষয়টি জেন্ডায়া বা টম উড়িয়ে না দেওয়ায় ক্রমেই জোরালো হচ্ছে।

টম-জেন্ডায়া তাদের বাগদান আগেই সেরেছেন। তবে কবে বাঁধা পড়বেন বিয়ের বন্ধনে এখনও জানাননি। বর্তমানে কাজ নিয়েই তাদের যত ব্যস্ততা। এরইমধ্যে বাবা-মা হওয়ার গুঞ্জনে ফের আলোচনার টেবিলে এ যুগলেরর ব্যক্তিগত জীবন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক