নৌকা থেকে ধানের শীষ: অবস্থান বদলে সমালোচনার মুখে শিমলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ PM

নৌকা থেকে ধানের শীষ: অবস্থান বদলে সমালোচনার মুখে শিমলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৬ ০৩:৪০:৪১ PM

নৌকা থেকে ধানের শীষ: অবস্থান বদলে সমালোচনার মুখে শিমলা

সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশেই বইছে রাজনৈতিক উত্তাপ। প্রচারণার শেষ দিনে হঠাৎ বিএনপির হয়ে ভোট চেয়ে রাজপথে নামেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা সামসুন্নাহার শিমলা। ধানের শীষের পক্ষে শিমলার প্রচারণার খবর ও ছবি দেখে নিন্দার ঝড় ওঠে জনমনে। কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। মনোনয়ন না পেলেও ওই সময় নৌকার সমর্থনে প্রকাশ্যে প্রচারণা চালান তিনি।

মনোনয়ন ফরম কেনার পর শিমলা একাধিক গণমাধ্যমে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান উল্লেখ করে বলেছিলেন, ‘যদিও জানি কথাটা হাস্যকর হবে, কথাটা সত্যি। তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেক কিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। কিছু দিন আগের কথা, আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।’

এবার প্রতীক বদলে সেই শিমলা ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণায় মাঠে নেমেছেন। একাধিক নিউজ ও সোশ্যাল হ্যান্ডেলে দেখা যায়, গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ শরীফদের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন শিমলা। এসময় শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন। আর আমাকে নিয়ে নয় ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলব।’

শিমলার এমন ভোল পাল্টানো নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকেই আবার ট্রল করছে নায়িকাকে নিয়ে। দলবদল ও প্রচারণা- সব মিলিয়ে তোপের মুখে পড়েছেন শিমলা।হঠাৎ এমন অবস্থান পরিবর্তনের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি এই অভিনেত্রীর।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট