ভোটারদের শান্তিপূর্ণ ভোটদানের আহ্বান জানিয়ে নিজ ভোট দিলেন হামিদী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ AM

ভোটারদের শান্তিপূর্ণ ভোটদানের আহ্বান জানিয়ে নিজ ভোট দিলেন হামিদী

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৬ ১০:২২:১৩ AM

ভোটারদের শান্তিপূর্ণ ভোটদানের আহ্বান জানিয়ে নিজ ভোট দিলেন হামিদী

ছবিঃ নিজস্ব


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমঝোতা সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী ভোট প্রদান করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শ্রীমঙ্গল উপজেলার উত্তর বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি রিকশা প্রতীকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় কেন্দ্র প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। একই সময়ে বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী হাফিজও কেন্দ্রে উপস্থিত হয়ে রিকশা প্রতীকে তার ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে মাওলানা হামিদী সাংবাদিকদের বলেন, “মহান আল্লাহর উপর ভরসা রেখে আমি আজ আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। এই আসনের জনগণ যেন নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রত্যাশা। আমরা শুরু থেকেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে আসছি। প্রশাসনের প্রতি আহ্বান থাকবে—তারা যেন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করেন এবং কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন। জনগণের রায়ই চূড়ান্ত রায়, ইনশাআল্লাহ সেই রায় আমরা মেনে নেব।”

এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, উত্তর বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৪ হাজার ৯৬১ জন ভোটার রয়েছেন। সকাল থেকেই ভোটার উপস্থিতি সন্তোষজনক। নারী-পুরুষ নির্বিশেষে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন।সকাল থেকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলতে দেখা গেছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ