শ্রীমঙ্গলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ভোটারদের
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ AM

শ্রীমঙ্গলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ভোটারদের

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৬ ০৫:১৪:২২ PM

শ্রীমঙ্গলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ভোটারদের

নিজস্ব


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের শ্রীমঙ্গল উপজেলায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও প্রশাসনের তৎপর উপস্থিতির মধ্য দিয়ে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মাঝে স্বস্তি ও সন্তোষের ভাব বিরাজ করছে। অনেক ভোটার জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা আনন্দিত। তারা এমন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য উপজেলা প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আগেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। সকলের সহযোগিতায় ভোটগ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সবমিলিয়ে শ্রীমঙ্গল উপজেলায় একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তির অনুভূতি বিরাজ করছে

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী