জয় উদযাপন নয়, জনস্বার্থ আগে—ব্যানার অপসারণে প্রশংসিত এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ AM

জয় উদযাপন নয়, জনস্বার্থ আগে—ব্যানার অপসারণে প্রশংসিত এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ০৬:২০:৩৬ PM

জয় উদযাপন নয়, জনস্বার্থ আগে—ব্যানার অপসারণে প্রশংসিত এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী

সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে নির্বাচনী আমেজ স্তিমিত হলেও জনস্বার্থে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী।

নির্বাচনী প্রচারণা শেষে সড়কের পাশে টানানো ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনপদ। এতে একদিকে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে নিজ উদ্যোগে রাস্তায় নেমে ব্যানার অপসারণ কার্যক্রমে অংশ নেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী উৎসব শেষ হয়েছে, এখন সময় জনস্বার্থ ও পরিচ্ছন্নতার। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সব সড়ক থেকে দ্রুত ব্যানার অপসারণ করে শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করতে হবে।

স্থানীয় সচেতন মহল তার এই পদক্ষেপকে রাজনৈতিক শালীনতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচনে জয়ই শেষ কথা নয়—বরং একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব হচ্ছে মানুষের স্বার্থ সংরক্ষণ, পরিবেশের যত্ন নেওয়া এবং শৃঙ্খলা বজায় রাখা।

উল্লেখ্য, নবনির্বাচিত এমপির এই উদ্যোগে ইতোমধ্যে বিভিন্ন স্থানে ব্যানার অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। এতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ