কুলাউড়ায় বিএনপির সাবেক সভাপতি জুনেদ সহ ৪ নেতা ব হি ষ্কা র
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ AM

কুলাউড়ায় বিএনপির সাবেক সভাপতি জুনেদ সহ ৪ নেতা ব হি ষ্কা র

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৬ ০৫:১৪:৩৩ PM

কুলাউড়ায় বিএনপির সাবেক সভাপতি জুনেদ সহ ৪ নেতা ব হি ষ্কা র

সংগৃহীত


কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ সহ বিএনপির ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারী উপজেলা বিএনপির দলীয় প্যাডে সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল স্বাক্ষরিত (সূত্রঃ কুলা/বিএনপি/২০২৬-বিজ্ঞপ্তি ০০৮) বহিষ্কারের কপি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। এর অনুলিপি মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব ও বহিষ্কৃত ৪ নেতার কাছে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সিদ্ধান্ত অমান্য করে অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সদস্য শেখ মোহাম্মদ আলী ও আশফাকুর রহমান চৌধুরী জয়নাল ও টিলাগাও vয়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি বহিষ্কৃত বিএনপির নেতাদের সাথে দলীয় কোন সম্পর্ক না রাখতে নেতৃবৃন্দকে অনুরোধ জানানো হয়।

এ বিষয় জানতে চাইলে কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল রবিবার সন্ধ্যায় মুঠোফোনে বিএনপির ৪ নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণের সুনির্দিষ্ট প্রমাণ থাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ সহ বিএনপির ৪ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ