রমজানকে সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং জোরদার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২১ PM

রমজানকে সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং জোরদার

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৬ ০৩:৫৫:৩৭ PM

রমজানকে সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং জোরদার

ছবিঃ নিজস্ব


পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গলে ব্যাপক বাজার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল।বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়কে এ যৌথ অভিযান পরিচালিত হয়। এতে সহযোগিতা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। এ সময় বাজারে পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, ওজন ও মাপ সঠিক আছে কি না, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হয়। পাশাপাশি ভোক্তাদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় ব্যবসায়ীদের।

অভিযানকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. আল-আমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বাজার তদারকি কার্যক্রমে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: