বিমানবন্দর থেকে গ্রে*প্তার বড়লেখার ছাত্রলীগ নেতা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ AM

বিমানবন্দর থেকে গ্রে*প্তার বড়লেখার ছাত্রলীগ নেতা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০২/২০২৬ ০১:১৫:৩৬ PM

বিমানবন্দর থেকে গ্রে*প্তার বড়লেখার ছাত্রলীগ নেতা


ঢাকার হযরত শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগয়ের নেতা আলী হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

আলী হোসেন ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা আলী হোসেনকে বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। বড়লেখায় নিয়ে আসতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ