প্রবাসে মুখোমুখি জায়েদ খান–কাজী মারুফ, উঠে আসবে অজানা গল্প
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

প্রবাসে মুখোমুখি জায়েদ খান–কাজী মারুফ, উঠে আসবে অজানা গল্প

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০২/২০২৬ ০৮:৪১:০৮ অপরাহ্ন

প্রবাসে মুখোমুখি জায়েদ খান–কাজী মারুফ, উঠে আসবে অজানা গল্প

সংগৃহীত


‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। এই অভিনেতা এক সময় ঢালিউডে নিয়মিত কাজ করলেও এখন প্রবাসে জীবনযাপন করছেন।

অন্যদিকে সিনেমার আলোচিত মুখ জায়েদ খানও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার উপস্থাপনায় বেশ আলোচনায় এসেছে জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টক শো- ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এতে নতুন নতুন পর্বে দেখা যায় একেকজন তারকা শিল্পীকে। তারই ধারাবাহিকতায় এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন কাজী মারুফ।নতুন পর্বে উঠে আসবে ‘ইতিহাস’ সিনেমার অজানা গল্প, ক্যারিয়ারের উত্থান-পতন এবং প্রবাস জীবনের অভিজ্ঞতা।

জায়েদ খান বলেন, ‘“ইতিহাস” ছবির সংলাপ বলার চেষ্টা করেছি। শুধু তাই নয়, ছবির “ভিটা নাইরে মাটি নাইরে” গানেও পারফর্ম করেছি আমরা দুজন। অনেক মজার মজার গল্প করেছি, আড্ডা দিয়েছি, খুনসুটি করেছি। দুই নায়কের মজার এক পর্ব হয়েছে। আশা করি দর্শকদের ভাল লাগবে।’জানা গেছে, নতুন পর্বটি আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচারে আসবে।

এদিকে, প্রথম সিজনে ১২টি পর্ব প্রচারের পর অল্প সময়েই অনলাইন দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে অনুষ্ঠানটি। প্রবাসে থেকেও দেশীয় তারকাদের নিয়ে এমন আয়োজন দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।অভিনয়ের পাশাপাশি সেই ২০১৬ সাল থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন জায়েদ খান। ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখান থেকেই শুরু করেছেন ক্যারিয়ারের নতুন অধ্যায়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক