গোয়াইনঘাটে নদী ভাঙনে বিচ্ছিন্ন সড়কের কাজ শুরুর নির্দেশ মন্ত্রী আরিফুল হকের
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ PM

প্রধান প্রকৌশলীর পরিদর্শন,মাটি ও জিও ব্যাগের মাধ্যমে ভাঙন রোধ করে যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে

গোয়াইনঘাটে নদী ভাঙনে বিচ্ছিন্ন সড়কের কাজ শুরুর নির্দেশ মন্ত্রী আরিফুল হকের

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/০৩/২০২৬ ০৫:৩৪:৫১ PM

গোয়াইনঘাটে নদী ভাঙনে বিচ্ছিন্ন সড়কের  কাজ শুরুর নির্দেশ মন্ত্রী আরিফুল হকের

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলা নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর-গোয়াইনঘাট প্রধান সড়ক থেকে কুচুয়ারপার গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের গাং কিনারী সড়কে ‘বৌলা বিল’ এলাকায় ভয়াবহ নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। গত তিনদিন ধরে ভাঙনের কারণে ওই সড়ক দিয়ে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এতে কুচুয়ারপার, দ্বারীকান্দি ও দাড়িরপার গ্রামের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা জানান, জরুরি প্রয়োজনে যাতায়াত ব্যাহত হওয়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ মারাত্মক সমস্যায় রয়েছেন।

বিষয়টি অবগত করা হলে সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি যান ও জনচলাচল স্বাভাবিক রাখতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কাজ শুরুর নির্দেশনা প্রদান করেন।

তারই ধারাবাহিকতায় সোমবার (২ মার্চ) দুপুরে সিলেট জোনের প্রধান প্রকৌশলী কাওসার আলম ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। তিনি জানান, যত দ্রুত সম্ভব মাটি ফেলে ও জিও ব্যাগের মাধ্যমে ভাঙন রোধ করে পুনরায় যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী তানভীর ইসলাম, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, পানি উন্নয়ন বোর্ডের এসও হাসান পারভেজ রিয়াদ, ওয়ার্ড সদস্য মতিউর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি আলকাছ মিয়া ও মহিউদ্দিন মহি প্রমুখ।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এলাকাবাসীর দুর্ভোগের অবসান ঘটবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: