মহান মে দিবসে ছাতকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৩ PM

মহান মে দিবসে ছাতকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ০৬:৫৯:০৫ PM

মহান মে দিবসে ছাতকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব


মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়কসমূহে শ্রমিকদের অধিকার ও সচেতনতার বার্তা পৌঁছে দেয়।

উপজেলা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এটিএম আব্দুল তাহিদের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট রেজাউল করিম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম, মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব, উপজেলা উপদেষ্টা জাকির হোসেন, জেলা বায়তুল্লাহ সম্পাদক ওয়াসিদ আলী, উপজেলা সহ-সভাপতি নুর আহমদ হিরন, ইউনিয়ন উপদেষ্টা সালাউদ্দি এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি বৃন্দ শাহাবুদ্দিন, দেলোয়ার হোসেন, আলী হোসেন ও মতিউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন মাইন উদ্দিন, রশিদ আহমদ, আবুল কালাম, জুনায়েদ আহমদ, শামসুল ইসলাম, দেলোয়ার হোসেন ও শাকিল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: