কুলাউড়ায় নি*খোঁজ যুবকের লা*শ উ*দ্ধার
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ AM

কুলাউড়ায় নি*খোঁজ যুবকের লা*শ উ*দ্ধার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০২:৫৩:২১ PM

কুলাউড়ায় নি*খোঁজ যুবকের লা*শ উ*দ্ধার


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের পরদিন রিপন মিয়া (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের চক সালন এলাকায় মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ঢালের ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

রিপন মিয়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী আলীনগর গ্রামের বাসিন্দা আনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বাড়িতে ইফতার করার পর রিপন স্থানীয় দিঘিরপাড় বাজারে যান। রাত সাড়ে ১১টার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় লোকজন চক সালন এলাকায় প্রতিরক্ষা বাঁধের ঢালের ঝোপে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে স্বজনরা সেখানে গিয়ে লাশটি রিপনের বলে শনাক্ত করেন। এরপর পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান, রিপনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী