মৌলভীবাজারে 'অপপ্রচার', ছাত্রদল নেতার জিডি
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ AM

মৌলভীবাজারে 'অপপ্রচার', ছাত্রদল নেতার জিডি

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ০১:৫১:৪৮ PM

মৌলভীবাজারে 'অপপ্রচার', ছাত্রদল নেতার জিডি


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাম ও ছবি ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগে মৌলভীবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদল নেতা জনি আহমদ।

জিডিতে জনি আহমদ অভিযোগ করেন, গত ১২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসায় অবস্থানকালে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি স্ক্রল করার সময় দেখতে পান যে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেসবুক পেজ থেকে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

অভিযোগে বলা হয়, “Moulvibazar-3200” নামের একটি ফেসবুক পেজসহ (লিংক: https://www.facebook.com/share/1KbvhepYUe/?mibextid=wwXIfr⁠�) বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে তাকে ‘কিশোর গ্যাংয়ের গডফাদার’ উল্লেখ করে নানা ধরনের বানোয়াট ও অপপ্রচার চালানো হচ্ছে।

জনি আহমদ জানান, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় তিনি ভবিষ্যতের জন্য বিষয়টি নথিভুক্ত রাখতে মৌলভীবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মৌলভীবাজার সদর থানার ডিউটি অফিসার এস এম আশরাফুল কবীর জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। জিডি নং ৮০২, তারিখ ১৩ মার্চ ২০২৬ এবং জিডি ট্র্যাকিং নং 6HV9M3। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ