কুলাউড়ায় দুই হাজার হতদরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটালেন ব্যবসায়ী দীপক দে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ AM

কুলাউড়ায় দুই হাজার হতদরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটালেন ব্যবসায়ী দীপক দে

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৬ ০৭:৩৮:১৮ PM

কুলাউড়ায় দুই হাজার হতদরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটালেন ব্যবসায়ী দীপক দে

সংগৃহিত


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে প্রতিবছরের ন্যায় এবারও দুই হাজার হতদরিদ্র মানুষের মুখে হাঁসি ফুটালেন ব্যবসায়ী ও সমাজকর্মী দীপক দে। সোমবার (১৬  মার্চ) দিনব্যাপী তাঁর নিজ বাড়িতে ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ বস্ত্র (লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ) বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন হাসনাইন, সাবেক ইউপি সদস্য ময়ুব হোসেন, হাজীপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওর্য়াডের সাবেক ইউপি সদস্য ফরিদ উদ্দিন,  সমাজ সেবক নবাব আলী আশরাফ খান বাবু, প্রবাসী ফারুক আহমদ, বিএনপি নেতা সাজু উদ্দিন প্রমুখ।

পৃথিমপাশা গ্রামের বাসিন্দা প্রয়াত প্রগতিশীল রাজনীতিবিদ শিশির রঞ্জন দে মেঘন এর ছেলে ব্যবসায়ী দীপক দে বলেন, প্রতিবছর ঈদুল ফিতরসহ সনাতন ধর্মালম্বীদের পূজার সময় ও শীতকালে এলাকার নিম্নআয়ের মানুষের মধ্যে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশ থেকে একটি অংশ দিয়ে প্রয়োজনীয় পোশাক সামগ্রী প্রদান করি। এ কার্যক্রম প্রতিবছর অব্যাহত থাকবে। মানুষের মুখে একটু হাঁসি দেখতে পারলেই আমার প্রশান্তি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ