জুড়ীতে খালেদা জিয়ার নামে খালের নামকরণ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০২ AM

জুড়ীতে খালেদা জিয়ার নামে খালের নামকরণ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০২:৫৬:১৭ PM

জুড়ীতে খালেদা জিয়ার নামে খালের নামকরণ


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের কালনীগড় খাকটেকা এলাকায় হাকালুকি হাওরপাড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি খালের নামকরণ করলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

সোমবার (১৬ মার্চ) বিকেলে হাকালুকি হাওরপাড়ের ওই খালের নির্দিষ্ট কোনো নাম না থাকায় তাৎক্ষণিকভাবে খালেদা জিয়ার নামে খালের নামকরণ করে খাল খননকাজের শুভ উদ্বোধন করেন এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু। 

এ সময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার, এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠুর সহধর্মিণী ফৌজিয়া আহমেদ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা মৎস্য অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বিএনপি নেতা এম এ মুহাইমিন শামিম, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলনসহ অনেকে।

পরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা খাল স্থায়ী মৎস্য অভয়াশ্রম পুনঃখনন কাজ পরিদর্শন করেন এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু।

এদিকে, ওইদিন দুপুরে জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ডেঙ্গু প্রতিরোধে ময়লা, আবর্জনা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু। পরে বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে জুড়ী উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর