অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নারী যাত্রীর মৃত্যু
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ AM

বড়লেখা

অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নারী যাত্রীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৩/২০২৬ ০৫:৪৭:৫১ PM

অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নারী যাত্রীর মৃত্যু

সংগৃহিত


মৌলভীবাজারের বড়লেখায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইগ্রাম এলাকায় বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী আজিজুন নেছা (৫০) উপজেলার সুড়িকান্দি গ্রামের বাসিন্দা এবং জমির উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দাসেরবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি শুকনো গাছ হঠাৎ ভেঙে গাড়িটির ওপর পড়ে। এতে অটোরিকশার চালক, আজিজুন নেছা এবং তাঁর স্বামী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন। আহত চালক ও নিহতের স্বামীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ জানান, আজিজুন নেছাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের সিলেটে পাঠানো হয়েছে।

এদিকে, বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন; খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর