কুলাউড়ায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০২ PM

কুলাউড়ায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৩/২০২৬ ০৮:১৭:২২ PM

কুলাউড়ায় ছাত্রশিবিরের ইফতার মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ

নিজস্ব


কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বাদ আসর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​কুলাউড়া উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গাজীপুর মহানগরী সভাপতি মু. জহির উদ্দিন।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মেধাবী শিক্ষার্থীদের প্রকৃত দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে কুরআনের আদর্শের কোনো বিকল্প নেই। ছাত্রদের উচিত নিয়মিত কুরআন অধ্যয়ন করা এবং সেই অনুযায়ী নিজেদের জীবন গঠন করা।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক জুয়েল আহমদ, কুলাউড়া উপজেলা মাদ্রাসা সম্পাদক শাহ আলম, কুলাউড়া সরকারী কলেজ সভাপতি মুজাহিদুল ইসলাম সহ উপজেলা শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

​আয়োজনের শেষ পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে অর্থসহ পবিত্র কুরআন তুলে দেওয়া হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর