মৌলভীবাজারে বিএনপি নেতা গ্রে*প্তার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ AM

মৌলভীবাজারে বিএনপি নেতা গ্রে*প্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৬ ০৩:০৩:০২ PM

মৌলভীবাজারে বিএনপি নেতা গ্রে*প্তার


মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার বিকেলে সদর উপজেলার সরকার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মনুমুখ ইউনিয়নের আব্দুল মুমিন গত ২৩ জানুয়ারি তার ছেলে জসিম উদ্দিন ও হোসনা আক্তারকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় মনুমুখ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রায়হান মিয়া (৩৯), মৃত আব্দুল করিমের পুত্র মোস্তাকিম মিয়া (১৯), মোকাদ্দির মিয়া (২১), মৃত আব্দুল হাসিমের পুত্র আহাদ মিয়া (৬০), সিতার মিয়া (৪৫), আব্দুল আহাদের পুত্র বাদশা মিয়া (২৫), শাহজাহান মিয়া (২৩) ও মতিন মিয়ার পুত্র ফাহিম মিয়াকে (২০)।

সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু কুমার দাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর