নিজস্ব
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ার গাজীপুর চা-বাগানের তিন শতাধিক অসচ্ছল মুসলিম শ্রমিক পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গাজীপুর চা-বাগান হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠন কান্ডারী ফাউন্ডেশনের আয়োজনে ও আজিমুর রোকিয়া রহমান ট্রাস্টের সহযোগিতায় মাত্র এক টাকার বিনিময়ে এসব পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদের বাজার (সেমাই, দুধ, চিনি) তুলে দেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ¦ শওকতুল ইসলাম শকু।
সিলেট মদন মোহন কলেজের প্রভাষক, কান্ডারী ফাউন্ডেশনের পরিচালক আব্দুল জলিল সোহেলের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, সাংবাদিক মহিউদ্দিন রিপন ইউপি ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু, নাজমিন আক্তার সেবী প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ঈদকে সামনে রেখে জবেদা রউফ ফাউন্ডেশন, কান্ডারী ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের মুখে হাঁসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন কার্যক্রম সমাজের জন্য অনুকরণীয়। বিশেষ করে চা-বাগান এলাকায় প্রায় তিন শতাধিক মানুষের মধ্যে মাত্র এক টাকা প্রতীকি মূল্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ সরকারের পাশাপাশি সকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে এভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। তখনই সমাজের মানুষ উপকৃত হবে
জৈন্তাবার্তা/সুলতানা




