বড়লেখার সড়ক পরিবহন আইনের হ*ত্যা মা*মলার পলাতক আ*সামি গ্রে*ফতার
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২২ PM

র‍্যাব-৯ এর অভিযান

বড়লেখার সড়ক পরিবহন আইনের হ*ত্যা মা*মলার পলাতক আ*সামি গ্রে*ফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৬ ০৬:২৯:২৮ PM

বড়লেখার সড়ক পরিবহন আইনের হ*ত্যা মা*মলার পলাতক আ*সামি গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সড়ক পরিবহন আইনে দায়ের করা একটি হত্যা মামলার পলাতক আসামি মোঃ সুজন মিয়া (৩০) গ্রেফতার হয়েছেন।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল সোমবার (২৩ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ভূনবীর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সুজন মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার পশ্চিম ভীমসি গ্রামের বাসিন্দা এবং তিনি মোঃ সুবহান মিয়ার পুত্র। তার বিরুদ্ধে বড়লেখা থানায় একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তাকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক