খেলাধুলার মাধ্যমে মেধা বিকশিত হয় - এমপি শওকতুল ইসলাম
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ AM

খেলাধুলার মাধ্যমে মেধা বিকশিত হয় - এমপি শওকতুল ইসলাম

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ১১:৫৩:২৪ PM

খেলাধুলার মাধ্যমে  মেধা বিকশিত হয় - এমপি শওকতুল ইসলাম

ছবি:সংগৃহীত


মৌলভীবাজার ২ কুলাউড়ার সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, ‘খেলাধুলার মাধ্যমে শরীর স্বাস্থ্য ও মন ভালো  থাকে এবং মেধা বিকশিত হয়।’

২৫ মার্চ (বুধবার) বিকেল ৫ টার দিকে কুলাউড়া উপজেলার আমতৈল যুব সংঘ ফুটবল একাদশের আয়োজনে  প্রাইজমানি এন্ড প্রাইজমানি মিডিয়ামবার ফুটবল টুর্নামেন্টের সমাপনী ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের পরিচর্যা করলে শরীর স্বাস্থ্য যেমন ভাল থাকে, তেমনি সমাজের সকল অপরাধ কর্মকান্ড থেকে বিরত রাখে। 

কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক মহি উদ্দিন রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সমাজ সেবক আব্দুল মুহিত বাবলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সহ সভাপতি আব্দুল মজিদ, ব্যবসায়ী রওফুর রাজা, ইমন আহমদ রইছ, ওয়ার্ড বিএনপি সভাপতি জাহেদ আহমদ, সম্পাদক জাবেদ আহমদ প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর