সংগৃহীত
মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সম্মানে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বড়লেখায় সংবর্ধনা, নগদ অর্থ উপহার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে (২৬ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা ও নগদ অর্থ উপহার এবং আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার- ১ (বড়লেখা- জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
সভায় উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান,প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুর রব, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা সাইফুল আলম রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের
নেতা নাদের আহমদ প্রমূখ।অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও নগদ অর্থ উপহার বিতরণ করাহয়।
জৈন্তাবার্তা/সুলতানা




