শ্রীমঙ্গলে কিশোরের ম*রদেহ উ*দ্ধার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ AM

শ্রীমঙ্গলে কিশোরের ম*রদেহ উ*দ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৬ ০১:৪১:৩৬ PM

শ্রীমঙ্গলে কিশোরের ম*রদেহ উ*দ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুইদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিল জোনায়েদ। সে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুইদিন পর রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলীশার কামারপাড়া এলাকায় একটি ঘাসবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মরদেহ উদ্ধারের পর জোনায়েদের বাবা ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর