শ্রীমঙ্গলে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ AM

শ্রীমঙ্গলে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৩/২০২৬ ০২:৩০:২৯ PM

শ্রীমঙ্গলে হ*ত্যা মা*মলার আ*সামি গ্রে*প্তার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন পৌরসভার সেন্ট্রাল রোড থেকে হবিগঞ্জের বানিয়াচং থানার আকলিমা বেগম হত্যা মামলার আসামি কামরুজ্জামান চোধুরীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত কামরুজ্জামান চোধুরী বানিয়াচং থানাধীন গুনই গ্রামের মৃত দিলাওয়ার মিয়া চৌধুরীর ছেলে।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর সোমবার (৩০ মার্চ) সকালে বানিয়াচং থানার পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সোমবার সকালে র‌্যাব জানায়, নিহত আকলিমা বেগম হবিগঞ্জ জেলার বানিয়চং থানাধীন দক্ষিণ গুনই এলাকার বাসিন্দা। ভিকটিমের পরিবারের সাথে দীর্ঘদিন থেকে জায়গা নিয়ে মনোমালিন্য চলছিল কামরুজ্জামানদের। এরই প্রেক্ষিতে গত ২৫ মার্চ সকালে বিবাদীদের সাথে ভিকটিমের ছেলের জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ওইদিন সন্ধ্যায় বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম ও তার আত্মীয়-স্বজনদেরকে হত্যা করার জন্য তাদের খুঁজতে থাকে। তখন বিবাদীরা বাদীর চাচা আজিজুর রহমানের মুদির দোকানে হামলা করে দোকান থেকে আনুমানিক দশ লাখ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

হত্যা মামলার আসামি জাকিনুর চৌধুরীর হুকুমে প্রধান আসামি কামরুজ্জামান তার হাতে থাকা রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম আকলিমা বেগমের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। এ সময় অন্যান্য বিবাদীদের আঘাতের কারণে ভিকটিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে গেলে ভিকটিম মারা গেছে মনে করে বিবাদীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে মারাত্মক আহত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশাযোগে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর