কমলগঞ্জে ১৬০০ লিটার জ্বালানি তেল জ*ব্দ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ AM

কমলগঞ্জে ১৬০০ লিটার জ্বালানি তেল জ*ব্দ

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ০২:২৮:০৯ PM

কমলগঞ্জে ১৬০০ লিটার জ্বালানি তেল জ*ব্দ


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আলীনগর ইউনিয়নের চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে সরকারি আইন অমান্য করে অবৈধভাবে তেল মজুত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের নেতৃত্বে শুক্রবার রাতে ওই প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ব্যবসায়ী হিরন মিয়ার ঘর থেকে ৮টি ড্রামে ১৬০০ লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার ও জব্দ করা হয়। এর আগে দোকান মালিক হিরন মিয়া এবং তার ছেলে জুয়েল মিয়া অভিযান টের পেয়ে কৌশলে পালিয়ে যান। যার ফলে তাদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।

তবে প্রশাসন জানিয়েছে, পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এ প্রসঙ্গে ইউএনও আসাদুজ্জামান জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা লাভের কোনো সুযোগ নেই। জব্দ ডিজেল পরে সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ জনগণের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর