জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ AM

জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৭/০৪/২০২৬ ১২:৫১:১৫ PM

জুড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন


‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে উদযাপিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর স্বাস্থ্য কর্মসূচির সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে র‌্যালি শেষে কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার। 

বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ী থানার ওসি মিনহাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসিত দেবনাথ, মেডিকেল অফিসার ডা. শাহ আহমেদ নুছায়ের, ডা. মাহফুজা রওশন জাকিয়া, ডা. জয় ভৌমিক, ডা. তাপস দেবনাথ, ডা. রাকিব হাসান ফাহিম, ডা. ফারিয়া ইফাতুম হামিদা ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সংগঠক শামসুন্নাহার।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর