পশ্চিমজুড়ী ইউনিয়নে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ AM

প্রতিযোগিতা

পশ্চিমজুড়ী ইউনিয়নে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ০৯:১৩:৪৪ PM

পশ্চিমজুড়ী ইউনিয়নে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক

সংগৃহিত


সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নির্দেশনায় এবং জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা- ২০২৬ এর বাছাই পর্ব চলমান রয়েছে। 

এরই ধারাবাহিকতায় বুধবার (৮ এপ্রিল) সকালে পশ্চিমজুড়ী ইউনিয়নের নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় এবং কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উক্ত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো- "দুর্নীতি দমনে রাজনৈতিক সদিচ্ছাই মূখ্য ভূমিকা রাখতে পারে"। এর পক্ষে ছিলো- নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় আর বিপক্ষে ছিলো- কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়। 

বিপক্ষ দলের ১ম বক্তা হোসাইন আহমেদ, ২য় বক্তা আঁখি আক্তার ও দলনেতা তাসমিয়া ইসলাম। অপরদিকে পক্ষ দলের ১ম বক্তা শিপা রানী দাশ, ২য় বক্তা জোনাকি আক্তার ও দলনেতা সুস্মিতা দাশ। 

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক শিবানন্দ দাশ, সহকারি শিক্ষিকা মমতা রানী দে, সহকারি শিক্ষক মিঠু লাল দাশ, রুম টু রিড এর শিক্ষিকা শারমিন আক্তার, কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষিকা হাফিজা খাতুন হাসি, সহকারি শিক্ষক লুৎফুর রহমান সহ অনেকে। 



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর