শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদে অভিযান: যৌথবাহিনীর তৎপরতায় জরিমানা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ AM

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদে অভিযান: যৌথবাহিনীর তৎপরতায় জরিমানা

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০৬:০২:৪৭ PM

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদে অভিযান: যৌথবাহিনীর তৎপরতায় জরিমানা

নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল মজুদের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের সেন্ট্রাল রোড এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় সাড়ে আট হাজার লিটার ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র‍্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় প্রশাসন আরও সতর্ক করে জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর