শ্রীমঙ্গলে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ AM

শ্রীমঙ্গলে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৬ ০৯:২৬:৪৩ PM

শ্রীমঙ্গলে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সংগৃহিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌরসভা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল পৌরসভার প্রধান প্রকৌশলী জহির আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ থেকে স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

এতে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসার পাশাপাশি শহরের যানজটও কিছুটা কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পৌরসভার প্রধান প্রকৌশলী জহির আহমেদ বলেন, সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশনায় শহরের যানজট কমাতে নিয়মিতভাবে এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বস্তি ফিরছে জনচলাচলে



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর