নৃত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং আনন্দ ও প্রতিবাদের একটি শক্তিশালী মাধ্যম
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১১ PM

নৃত্যশৈলীর দুই দিনব্যাপী উৎসবের সমাপ্তি

নৃত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং আনন্দ ও প্রতিবাদের একটি শক্তিশালী মাধ্যম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৪/২০২৬ ১১:০৪:১৬ PM

নৃত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং আনন্দ ও  প্রতিবাদের  একটি শক্তিশালী মাধ্যম

ছবি:সংগৃহীত


‘জীবনের জয়গান’ শ্লোগানকে ধারণ করে সিলেটের ঐতিহ্যবাহী নৃত্য সংগঠন নৃত্যশৈলীর ২০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উৎসবের সমাপ্তি হয়েছে। ‘নবীন প্রাণের বসন্তে ও শেষ বিকেলের রঙ’ শীর্ষক এ জমকালো আয়োজন শুক্রবার শেষ হয়।

সমাপনী দিনের সকালে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আবার অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় নৃত্যশৈলীর পরিচালক নালাঞ্জনা যুঁই-এর সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত ও অর্চিতা ভট্টাচার্যের যৌথ সঞ্চালনায় বক্তারা বলেন, নৃত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং আনন্দ, প্রতিবাদ ও সামাজিক যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম। বিশ্বের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব নৃত্য ঐতিহ্য রয়েছে, যা তাদের সংস্কৃতি ও পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করতে শুদ্ধ নৃত্যচর্চার বিকাশ অপরিহার্য। এ লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। পাশাপাশি নৃত্যশৈলীর দীর্ঘ দুই দশকের কর্মকাণ্ডের প্রশংসা করে সংগঠনটির ধারাবাহিক সাফল্য কামনা করেন।

দিনব্যাপী আয়োজনে অংশ নেন নৃত্যশৈলীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, শিক্ষাবিদ সর্বাণী অর্জুন, শিশু সংগঠক সাইদুল ইসলাম ভুঁইয়া, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক শামসুল বাছিত শেরোসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

সমাপনী দিনে নৃত্য পরিবেশন করে নৃত্যশৈলীসহ পাঠশালা, গীতবিতান, শিল্পাঙ্গন, পরম্পরা, শিশুতীর্থ, ছন্দনৃত্যালয়, সুর ও বাণী এবং শ্রুতি। এছাড়া একক সঙ্গীত পরিবেশন করেন হিমাংশু বিশ্বাস ও সূর্যলাল দা।

উল্লেখ্য, বৃহস্পতিবার শুরু হওয়া এ উৎসবে সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক, নৃত্যশিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা