সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, ঢাকায় নেওয়ার প্রস্তুতি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৫ PM

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, ঢাকায় নেওয়ার প্রস্তুতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৪:৩২:১৪ PM

সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, ঢাকায় নেওয়ার প্রস্তুতি

সংগৃহীত


নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি দুই দিনের সফরে লালমনিরহাটে আসার উদ্দেশে আজ শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। তবে বিমানবন্দরে নামার পরপরই তিনি তীব্র অসুস্থতা বোধ করেন। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক।তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় আজ সকালে দুদিনের সফরে লালমনিরহাটে আসার জন্য সৈয়দপুর বিমানবন্দরে নামেন। সেখানেই তিনি অসুস্থবোধ করায় তাকে দ্রুত পুনরায় ঢাকায় পাঠানো হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নির্ধারিত সফরে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিমান থেকে নামার পর মুহূর্তেই তিনি শারীরিক অস্বস্তি ও অসুস্থতা অনুভব করেন। সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আবারও ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা পৌঁছানোর পর তাকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে।

মন্ত্রীর আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়। তার দ্রুত আরোগ্য কামনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক