মৌলভীবাজারে কাজী সমিতির মতবিনিময়
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ AM

মৌলভীবাজারে কাজী সমিতির মতবিনিময়

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৪/২০২৬ ০১:২৫:২৫ PM

মৌলভীবাজারে কাজী সমিতির মতবিনিময়


সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মৌলভীবাজার জেলা কাজী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন এলাকার কাজীগণ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এ.কে.এম বদরুল হক।

প্রধান অতিথি কাজী এ.কে.এম বদরুল হক তাঁর বক্তব্যে কাজীদের পেশাগত দায়িত্ব, বর্তমান চ্যালেঞ্জ ও করণীয়সহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি কাজীদের মধ্যে ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।

মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাওলানা বদরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. গোলাম মোস্তফা চৌধুরী সুহেল।

বিশেষ অতিথি ছিলেন কাজী মাওলানা মো. হুমায়ুন রশীদ চৌধুরী, কাজী মাওলানা রফিক উদ্দিন চৌধুরী, কাজী মাওলানা জাবেদ আহমদ, কাজী মাওলানা আব্দুল মনাফ, কাজী মাওলানা মো. মখলিছুর রহমান, কাজী মাওলানা সৈয়দ মো. লিয়াকত আলী, কাজী মাওলানা মো. আব্দুল আজিজ, কাজী মাওলানা মো. ফয়জুল ইসলাম, কাজী মাওলানা মো. মুজিবুর রহমান, কাজী মাওলানা মো. কুতুব উদ্দিন, কাজী মাওলানা মো. গৌছ আলী, কাজী মাওলানা মো. নজরুল ইসলামসহ সকল উপজেলা ও জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর