কুলাউড়ায় মরা গোগালী ছড়া খালের প্যালাসাইডিং কাজে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ AM

কুলাউড়ায় মরা গোগালী ছড়া খালের প্যালাসাইডিং কাজে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০৭:০৫:১১ PM

কুলাউড়ায় মরা গোগালী ছড়া খালের প্যালাসাইডিং কাজে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ

নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ভিতর দিয়ে প্রবাহিত হওয়া মরা গোগালী ছড়া খালের উভয়পাড়ে ৯০০ মিটার প্যালাসাইডিং নির্মাণ কাজে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানে বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বন্যা কবলিত পৌরসভার বাদে মনসুর এলাকায় যেভাবে নিম্নমানের পাথর ব্যবহার করে ব্লক ও প্যালাসাইডিং নির্মাণ কাজ করা হচ্ছে এটা কোন কাজে লাগবেনা। এদিকে সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় পৌর এলাকায় কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শনে যান মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ¦ শওকতুল ইসলাম শকু। এসময় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, মরাগুগালী ছড়া খালের প্যালাসাইডিং কাজে ব্যবহৃত ব্লক ও ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শনকালে দেখতে পেয়েছি, যে পাথরগুলো দিয়ে কাজ করা হচ্ছে সেগুলো অত্যন্ত নিম্নমানের। ব্লক যেভাবে হওয়ার কথা সেভাবে টেকসই হয়নি, এটা কয়দিন ঠিকবে আমি জানিনা। ঠিকাদারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঠিকভাবে কাজ করতে নির্দেশনা দিয়েছি।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে ১ কোটি ৯৭ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যয়ে মরা গোগালী ছড়া খালের উভয়পাড়ে ৯০০ মিটার প্যালাসাইডিং কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় মাহিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০২৫ সালের ৪ ডিসেম্বর এ কাজের উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মো. মহিউদ্দিন ও মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদ বিন অলীদ।

ঠিকাদারী প্রতিষ্ঠান মাহিয়া এন্টারপ্রাইজের সাইট ম্যানেজার তাপস বলেন, পাথরগুলো সিলেটে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট অফিস ও পানি উন্নয়ন বোর্ড দেখার পর আমাদের কাজের অনুমতি দেয়া হয়েছে। সেই হিসেবে আমরা কাজ করতেছি।

এ বিষয়ে কুলাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম বলেন, এ কাজে আমাদের কোন দায়িত্ব নেই। কাজটি পানি উন্নয়ন বোর্ডের।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদ বিন অলীদ বলেন, মরা গোগালী ছড়ায় প্যালাসাইডিং কাজে ব্যবহৃত পাথর ও রড পরীক্ষার জন্য প্রথমে সিলেটে ল্যাবে পাঠানো হয়েছিল। সেখানে থেকে রিপোর্ট ভালো এসেছে। এছাড়া ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম এসে ব্লকগুলোর গুণগত মান পরীক্ষার জন্য কিছু ব্লক ল্যাবে পাঠিয়েছে। সেটির রিপোর্ট এখনো আসেনি। কাজের মান ভালো হওয়ার জন্য আমাদের তদারকি রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর