তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যা*কমেইলের অভি*যোগে উ*জ্জ্বল গ্রে*প্তার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ AM

বিয়ের প্রলোভনে সম্পর্ক

তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যা*কমেইলের অভি*যোগে উ*জ্জ্বল গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০৮:১০:২৬ PM

তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যা*কমেইলের অভি*যোগে উ*জ্জ্বল গ্রে*প্তার

সংগৃহিত


বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়ে তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে উজ্জ্বল চন্দ্র বিশ্বাস (৩৫) নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার উত্তর কলিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উজ্জ্বল ওই এলাকার উদ্বব চন্দ্র বিশ্বাসের ছেলে এবং পেশায় পর্তুগাল প্রবাসী।

তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের মাধ্যমে এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিতে ২০২৪ সালের ১৪ জুন সনাতন ধর্মীয় রীতিতে আশীর্বাদ সম্পন্ন হয়। এরপর তাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর পর্যায়ে গড়ায়। এই সময় উজ্জ্বল কৌশলে তরুণীর ব্যক্তিগত ও আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে নিজের কাছে সংরক্ষণ করে।

পরবর্তীতে পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের কাগজপত্র তৈরির কথা বলে ওই তরুণীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার এবং অন্যত্র বিয়ে করার হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর