মৌলভীবাজারে কিশোরী ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ AM

মৌলভীবাজারে কিশোরী ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ০১:২৭:১০ PM

মৌলভীবাজারে কিশোরী ধ*র্ষণ মা*মলার আ*সামি গ্রে*প্তার


মৌলভীবাজারে এক কিশোরীকে ধর্ষণের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম রাহিম মিয়া (২৩)। তিনি মৌলভীবাজার জেলার রঘুনন্দনপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ধর্ষণের শিকার কিশোরী মৌলভীবাজার জেলার বাসিন্দা। গ্রেপ্তারকৃত রাহিম মিয়ার বাড়ি ও কিশোরীর বাড়ির পাশাপাশি হওয়ায় রাহিম প্রায় সময় তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২ মার্চ ভোরে রাহিম মিয়া কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। ভিকটিমের ভাই শব্দ শুনে ঘরে গিয়ে রাহিম মিয়াকে দেখতে পেলে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে আটক করা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হওয়ার কথা বলে বিবাদীকে নিয়ে যান তার পরিবারের লোকজন। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায় ভিকটিমের ভাই মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মৌলভীবাজার সদর থানার পুলিশ রাহিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর