সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৫৮ PM

সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৬ ০৫:২২:২৪ PM

সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

সংগৃহিত


ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি আজ মঙ্গলবার সকালে ঢাকার সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শন করেন।

উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘ভূমি ব্যবস্থাপনায় যারা আপনারা নিয়োজিত আছেন, তারা সেবকের ভূমিকায় থাকবেন। ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষের সহযোগিতায় আপনারা সর্বদা নিবেদিত থাকবেন।’

ভূমি প্রতিমন্ত্রী আরও গুরুত্বারোপ করে বলেন, ‘দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি তৎপর হতে হবে।’

কাজের গতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা কাম্য নয়।’ 

এদিন অফিসে নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি ও অফিস ত্যাগের জন্য সকলকে সচেতন হওয়ার জন্য নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া দপ্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি ভূমি ভবনের ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমিসেবা কল সেন্টার রুম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কার্যক্রমের খোঁজখবর নেন।

ভূমি ভবন পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) জনাব মো. এমদাদুল হক চৌধুরী এবং মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশরাফুল ইসলাম।
















জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী