হাম পরিস্থিতি অবনতির পথে: এক দিনে মৃ*ত্যু ৫, উপসর্গে ১,২২৯ শিশু
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৪ PM

হাম পরিস্থিতি অবনতির পথে: এক দিনে মৃ*ত্যু ৫, উপসর্গে ১,২২৯ শিশু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৬ ০৬:১৩:০৯ PM

হাম পরিস্থিতি অবনতির পথে: এক দিনে মৃ*ত্যু ৫, উপসর্গে ১,২২৯ শিশু

সংগৃহীত


দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ২২৯ শিশুর হামের উপসর্গ দেখা গেছে।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন এবং চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৩৮ শিশু মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট ৩ হাজার ৯৩৪ জনের হাম শনাক্ত হয়েছে। আর ২৭ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা