দেশে ফিরে যা করতে চাইছেন মাহিয়া মাহি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

দেশে ফিরে যা করতে চাইছেন মাহিয়া মাহি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৬ ০৬:০৭:০৯ অপরাহ্ন

দেশে ফিরে যা করতে চাইছেন মাহিয়া মাহি

সংগৃহিত


দেশের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। একসময় ঢাকাই চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় মুখ ছিলেন মাহি। ‘অগ্নি’, ‘ভালোবাসার রঙ’ ও ‘পোড়ামন’সিনেমার মতো সফল সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই নায়িকা। তবে দীর্ঘদিন ধরেই বড়পর্দায় খুব একটা সক্রিয় নন তিনি। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি সরব মাহি।

যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুকে ছেলে ফারিশের ছবি পোস্ট করে দেশে ফেরার পর কী কী করবেন, সেই পরিকল্পনার কথা জানিয়েছেন মাহি। তিনি লিখেছেন, “এরপর যখন দেশে যাবো, নিজের ঘরটাকে নিজ হাতে আবার সাজাবো। প্রিয় ফুল রাখবো বিছানার পাশে। অযত্নে পড়ে থাকা টেরেসটা ফারিশের খেলার জন্য গুছিয়ে ফেলবো। খোলা বারান্দায় অনেক গাছগাছালি রাখবো, যেন রাতের বেলা প্রিয় গান শুনতে শুনতে এক কাপ কফি খেতে পারি।”

তিনি আরও লেখেন, “প্রত্যেক শুক্রবার টেরেসে মাটির চুলোয় রান্না হবে। তারপর সেই খাবার নিয়ে কোনো শুক্রবার চলে যাবো নদীর পাড়ে, আবার কোনো শুক্রবার যাবো সুন্দর কোনো গ্রামে। সবাই মিলে ঘাসে চাদর বিছিয়ে আয়োজন করে খাবো। ভাবতেই পারছি না কত আনন্দ হবে। জীবনটা বড্ড সুন্দর, সেটা জীবন থেকে দূরে না গেলে বোঝা যায় না।”

মাহিয়ার ক্যারিয়ার যেমন দর্শকদের ভালোবাসায় গড়ে উঠেছিল, তেমনি ব্যক্তিগত জীবনের বিভিন্ন টানাপোড়েনও তাকে আলোচনায় রেখেছে। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন তিনি। পাঁচ বছর পর সেই সংসারের ইতি ঘটে। পরে ২০২১ সালে গাজীপুরের স্থানীয় রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। সেই সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। তবে আড়াই বছর পর সেই সম্পর্কও ভেঙে যায়।

চলচ্চিত্রে ফেরার কথা মাঝেমধ্যেই বললেও এখনো নতুন কোনো কাজে দেখা যায়নি মাহিকে। সর্বশেষ ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে শাকিব খানের মায়ের ভূমিকায় দেখা গেছে তাকে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক