বড়লেখায় কালবৈশাখী ঝ*ড়ে ব্যাপক ক্ষ*য়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহে বি*ঘ্নিত
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ AM

বড়লেখায় কালবৈশাখী ঝ*ড়ে ব্যাপক ক্ষ*য়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহে বি*ঘ্নিত

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ০৭:৫৩:০৪ PM

বড়লেখায় কালবৈশাখী ঝ*ড়ে ব্যাপক ক্ষ*য়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহে বি*ঘ্নিত

সংগৃহিত


মৌলভীবাজারের বড়লেখায় প্রবল বেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঘুর্নীঝড়ে গাছপালা ভেঙ্গে পড়ে বিদ্যুৎ লাইনে ও ঘরবাড়ির ওপর। কুলাউড়া- বড়লেখা- চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে উপড়ে পড়ে বড়বড় গাছ। এতে যানবাহন চলাচলে বিঘ্নিত হয়। বিচ্ছিন্ন হয়ে পড়ে 

উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ লাইন। 

শনিবার দুপুরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া বিদ্যুৎ লাইন মেরামত করে কিছু এলাকায় বিদ্যুৎ  সরবরাহ করলেও রবিবার সন্ধ্যায় আবার ঘুর্নীঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বিদ্যুৎ লাইন ও বিধ্বস্ত হয়েছে অনেকের বাড়িঘর। 

উপজেলার রতুলি-কাঠালতলীসহ বিভিন্ন এলাকায় সড়কের মধ্যবর্তী স্থানের ওপর গাছ পড়ায় উভয় পাশে আটকা পড়ে যানবাহন।প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে সড়কের গাছ অপসারণ করেছে দমকল বাহিনীর লোকজন।

সরেজমিনে জানা গেছে, শনিবার দুপুরে  ও রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছপালা বিভিন্ন বাড়িঘরে, রাস্তায় ও বিদ্যুৎলাইনের ওপর উপছে পড়েছে। বিধ্বস্ত হয়েছে অনেকের বাড়িঘর। লন্ডভন্ড হয়ে গেছে বিদ্যুৎ লাইন। ঘুর্নিঝড়ে কুলাউড়া- বড়লেখা- চান্দগ্রাম আঞ্চলিক সড়কের রতুলি বাজারের উত্তর পার্শের রাস্তায় বেশ কয়েকটি বড়বড় মেহেঘনি ও আকাশমনি গাছ সড়কের ওপর পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় সড়কের উভয় পার্শে প্রায় সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। এতে প্রায় দেড়ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। প্রায় একঘন্টা চেষ্ঠা চালিয়ে বড়লেখা ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঝড়ে উপড়েপড়া গাছগুলো অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে উপজেলার বিভিন্ন স্থানের গ্রামীণ রাস্তায় ও বিদ্যুৎ লাইনের ওপর অসংখ্য গাছ ওপড়ে পড়েছে। উপজেলার দাসের বাজার  উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর, তালিমপুর ও বড়লেখা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিন শতাধিক বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ মৌসুমের সবচেয়ে বড় কালবৈশাখী ঘূর্নিঝড় শনিবার দুপুরে বয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পায়ওাগেছে। আজ রবিবার সন্ধ্যায়ও প্রবল বেগে ঘুর্নিঝড় হয়েছে। ইউপি চেয়ারম্যানদেরকে ক্ষতিগ্রহস্থ বাড়ীঘরের দ্রুত তালিকা তৈরী করে অফিসে প্রেরনের জন্য বলাহয়েছে।

পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেলারেল ম্যানেজার খায়রুল বাকী খান জানান, শনিবার দুপুরে কালবৈশাখী ঝড়ে  উপজেলার  বিভিন্ন জায়গায় লাইনের ওপর গাছ পড়েছে, তার ছিড়ে গেছে। কয়েকটি খুঁটিও ক্ষতিগ্রস্থ হয়েছে । গাছ অপসারণ করে লাইন মেরামতের কাজকরে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করাহলেও রবিবার সন্ধ্যায়  ঝড়ে আবারও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য লাইন মেরামত করাহচ্ছে। 



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কেন্দ্রীয় বাস টার্মিনাল সংঘ*র্ষে আহ*ত শ্রমিকদের পাশে মালিক সমিতি
ঐতিহ্য রক্ষায় সুরমা নদীর তীর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে - সিসিক প্রশাসক
সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
পাহাড়ি ঢ*লে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভে*ঙে ১৫ গ্রাম প্লা*বিত, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
গোয়াইনঘাটে বৈরী আবহাওয়ায় চলছে পাকা আধা পাকা ধানকাটা মাড়াই কাজ ব্যাহত
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খু-ন
গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার
পাকা ধান নিয়ে দুর্ভো*গে হাওরের কৃষকরা
সৌদি-সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর