সারাদেশে কর্মসূচি, শুরু হলো জাতীয় আইনগত সহায়তা দিবস
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ AM

সারাদেশে কর্মসূচি, শুরু হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ০৩:৫৯:০০ PM

সারাদেশে কর্মসূচি, শুরু হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে নবনির্মিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দিবসের উদ্বোধন করেন।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’। দেশের দরিদ্র, নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দিচ্ছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।এর অংশ হিসেবে জেলা, মহানগর, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে বিশেষ লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সচেতনতামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

দেশের অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষদের বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার খরচ মেটাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কাজ করে ‘জাতীয় আইনগত সহায়তা সংস্থা’। সরকারের এই মহতী উদ্যোগের ফলে হাজার হাজার মানুষ বিনাশুল্কে আইনি অধিকার ফিরে পাচ্ছেন।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিচার বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কেন্দ্রীয় বাস টার্মিনাল সংঘ*র্ষে আহ*ত শ্রমিকদের পাশে মালিক সমিতি
ঐতিহ্য রক্ষায় সুরমা নদীর তীর উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে - সিসিক প্রশাসক
সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
পাহাড়ি ঢ*লে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভে*ঙে ১৫ গ্রাম প্লা*বিত, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
গোয়াইনঘাটে বৈরী আবহাওয়ায় চলছে পাকা আধা পাকা ধানকাটা মাড়াই কাজ ব্যাহত
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খু-ন
গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার
পাকা ধান নিয়ে দুর্ভো*গে হাওরের কৃষকরা
সৌদি-সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর