রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ PM

ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার রোধে কঠোর আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি

রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ০৮:৫১:০৩ PM

রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীতে রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সঙ্গে এসব পোর্টালের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকেও বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু দেখা যাচ্ছে, কিছু পোর্টাল যথাযথ নিবন্ধন ছাড়া ভুল, অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে-অর্থাৎ ১ মে ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে-রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশীয় বা বিদেশি ডোমেইন থেকে অপসারণ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জনস্বার্থে এ নির্দেশনা মানার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ
সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
পাহাড়ি ঢ*লে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভে*ঙে ১৫ গ্রাম প্লা*বিত, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর