ছবি:সংগৃহীত
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এমন ঘোষণাকে কেন্দ্র করে নগরজুড়ে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আগামী ২ মে তার নির্ধারিত সফর উপলক্ষে সিলেট মহানগর ছাত্রদল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এক স্বাগত মিছিল বের করে।
মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম আলালের নেতৃত্বে মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম আলাল। যৌথভাবে সঞ্চালনা করেন এমসি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসেন সাহিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ।
সমাবেশে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুজেল ইমাম, নেতা জনি লাল ঘোষ, তানবির আহমদ, তুহিন বাদশা ফরহাদ, সজল আহমদ, এবাদুর রহমান সজীব, রাশেদ শিকদার, সুয়েব খান, আরমান শেখ, মকবুল চৌধুরী, তৈয়বুর রহমান আবির, সোহাগ ভুইয়া, আমির হোসেন জাকির, ইয়ামিন তালুকদার, মিলাদ হোসেন, ফয়সল আহমদ, জিয়া হোসাইন, সারোয়ার হোসেন সুজন, রিপন মিয়া, রায়হান আহমেদ, ওয়াসী আহমদ, সয়েম আহমদ, কৃষাণ সেন রাহুল, পলাশ শর্মা, রাহুল দাশ রাজিব, রিক্ত সাহা, জামিল আহমেদ, সাইফুল ইসলাম বাছিত, মাহমুদুল হাসান ওমর, আপন মল্লিক, আপন দাশ ও নিষান মোদকসহ আরও অনেকে বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম আলাল বলেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নতুন আশাবাদ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




