সালাহউদ্দিন আহমদ: সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ, দু র্নী তিতে শূন্য সহনশীলতা
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৯ PM

সালাহউদ্দিন আহমদ: সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ, দু র্নী তিতে শূন্য সহনশীলতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ০৩:২৮:১২ PM

সালাহউদ্দিন আহমদ: সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ, দু র্নী তিতে শূন্য সহনশীলতা

সংগৃহীত


রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।আজ শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদেরকে) সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

একই সঙ্গে পুলিশ সদস্যদের মধ্যে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সালাহউদ্দিন আহমদ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: