ট্রমা নিয়েও নতুন শুরুতে সিদ্দিক: পরিবার আর কাজেই এখন মন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১২ PM

ট্রমা নিয়েও নতুন শুরুতে সিদ্দিক: পরিবার আর কাজেই এখন মন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ০৪:৪২:১৮ PM

ট্রমা নিয়েও নতুন শুরুতে সিদ্দিক: পরিবার আর কাজেই এখন মন

সংগৃহীত


অভিনয়ের পাশাপাশি সিদ্দিকুর রহমান সিদ্দিক যুক্ত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু পাননি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর মামলায় জড়ান এই অভিনেতা। এমনকি মারধরের শিকার হয়ে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেপ্তারও হন তিনি। প্রায় ১১ মাস জেলে ছিলেন।অভিনেতা জানান, জেল থেকে ছাড়া পেয়েছেন গত ১৮ মার্চ। আর এই ১১ মাসের জেলজীবনই বদলে দিয়েছে তাকে।

গতকাল শুক্রবার বিকেলে সিদ্দিকুর রহমান বলেন, ‘জেলে ১০ মাস ২২ দিন ছিলাম। ওই সময়টা সঠিকভাবে ব্যবহার করেছি। তখন ভাবছিলাম আমি শিল্পী মানুষ। সময়টাকে কাজে লাগাই। আল্লাহই আমাকে পরিবর্তন করিয়েছেন।’অভিনেতা আরও বলেন, ‘জেলে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। সেখান থেকে ধীরে ধীরে আমার মধ্যে পরিবর্তন আসে। আসলে জেলে প্রচুর চিন্তা করার টাইম পাওয়া যায়। আগের যেসব রুটিন ছিল সেটা পুরোটা পরিবর্তন হয়।’

জেলে লেখা আছে ‘রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ’ এই লাইনটা সিদ্দিককে নাড়া দিয়েছে। তিনি বলেন, ‘তারা যেহেতু জেলে নিরাপদে রাখবে আমি নিজেই আলোর পথ খুঁজে নিয়েছি। সেই সাথে জেলে বসে ১৫টি নাটক ও ৩টি সিনেমার গল্প লিখেছি। নিজের উপর একটি বই লিখেছি। জেল থেকে বের হয়ে এখনও আমার সেই ট্রমা কাটেনি। শারীরিক ও মানসিকভাবে আগের রুলসের মধ্যে যাচ্ছে।’সবশেষে সিদ্দিক বলেন, ‘বর্তমানে আমি পরিবারকে সময় দিচ্ছি। ওখানে যে গল্পগুলো লিখেছি সেই কাজগুলো করব, জেলে যাওয়ার দিন থেকে জেলজীবন ও আমার নিজের পরিবর্তন নিয়ে বই লিখছি সেই কাজগুলো গোছাচ্ছি। হয়তো কিছুদিন পর থেকে কাজ শুরু করব।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা