দুর্নীতিবিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ AM

দুর্নীতিবিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ১১:৩৬:০৮ PM

দুর্নীতিবিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ আয়োজন করা হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। এছাড়া উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় শুভেচ্ছা পুরস্কার লাভ করে। প্রতিযোগিতায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা রায় লক্ষ্মী সেরা বক্তা নির্বাচিত হন।

বিতর্ক শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম।

তিনি বলেন, দুর্নীতি শুধু সরকারি খাতেই সীমাবদ্ধ নয়; এটি ব্যক্তি ও সমাজের সর্বস্তরে বিস্তৃত। দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন আন্তরিকতা, সততা ও দেশপ্রেম। এ জন্য শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) মো. আবুল মনসুর, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার আহমদ, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কমিটির সদস্য ফ্লোরা বাবলী তালাং, সাংবাদিক মাহফুজ শাকিল ও মহি উদ্দিন রিপনসহ আরও অনেকে।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, প্রভাষক গায়ত্রী চক্রবর্তী এবং সহকারী শিক্ষক প্রসেনজিৎ পাল। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক