বিলাশেড় পাড়ে সাঁকোর দুর্ভোগ, লাশও নিতে হয় নৌকায়
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ AM

বিলাশেড় পাড়ে সাঁকোর দুর্ভোগ, লাশও নিতে হয় নৌকায়

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ০৪:১৫:০৭ PM

বিলাশেড় পাড়ে সাঁকোর দুর্ভোগ, লাশও নিতে হয় নৌকায়

নিজস্ব


সরকার ও জনপ্রতিনিধি বারবার পরিবর্তন হলেও পরিবর্তনের ছোঁয়া লাগেনি আশিদ্রোন ইউনিয়ন-এর ২ নম্বর ওয়ার্ডের বিলাশেড় পাড় গ্রামের মানুষের জীবনে। দীর্ঘদিন ধরে যাতায়াতের একমাত্র ভরসা খালের ওপর নির্মিত জরাজীর্ণ সাঁকোটি এখন গ্রামবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানান, খাল পারাপারের এই সাঁকোটি বহু বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ এই সাঁকো ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো—গ্রামে কোনো মৃত্যু ঘটলে লাশ পর্যন্ত নৌকায় করে পারাপার করতে হয়। আধুনিকতার এই যুগেও এমন দুর্ভোগে দিন কাটানো নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

গ্রামবাসীর অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর